আচ্ছা এক ব্যাগ রক্তের দাম কি মাত্র ২০০/৫০০ টাকা?

আচ্ছা এক ব্যাগ রক্তের দাম কি মাত্র ২০০/৫০০ টাকা?

একটা মানুষের জীবনের মূল্য কি ২০০/৫০০ –টাকা?

নিশ্চয় না…!
তাহলে মানুষ কেন ভাবে এক ব্যাগ রক্ত দিলে রক্তদাতা কে ২০০ বা ৫০০ টাকা ধরিয়ে দিলে রক্ত টা কেনা হয়ে গেল?

এক ব্যাগ রক্তের কারণে আপনার আপনজন হয়তো এখনো বেচে আছেন বা সুস্থ আছেন।

তাহলে কি আপনি ধরে নিবেন আপনার প্রিয়জনের জীবনটা ২০০/৫০০ টাকা দিয়ে কিনে নিলেন?

এরকম মন-মানসিকতা যাদের আছে তাদেরকে বলি প্লিজ এরকম ধারণা পরিবর্তন করুন🙏

আমরা চাইলে এক ব্যাগ রক্তের কতোটা মূল্য সেটা আপনাকে অবশ্যই বুঝিয়ে দিতে পারি।

একবার ভাবুন  তো
আপনার/ আপনাদের প্রিয়জনের রক্তের প্রয়োজন হলে  আমাদের সাথে যোগাযোগ করেন।

আমরা আপনাকে রক্ত মেনেজ করে দেওয়ার আশ্বাস দিয়ে থাকি এবং আপনি সেই আশ্বাস পেয়ে আপনার প্রিয়জনের অপারেশন বা সিজার এর জন্য ডাক্তারের সঙ্গে কথা ফাইনাল করে ফেললেন এবং ডাক্তার চলে আসলো অপারেশন করার জন্য , ঠিক সেই মুহুর্তে আমরা বললাম যে রক্ত দিতে পারবো না ডোনারের সমস্যা

একবার ভাবুন তো তখন কেমনটা হবে??

আপনার বাবা,মা,ভাই,বোন,বা আপনার আপন জন অপারেশন থিয়েটারে আছে সেই মুহুর্তে ডাক্তার বললো রোগী খুব ব্লিডিং হচ্ছে ইমারজেন্সি  রক্ত লাগবে।

ঠিক সেই মুহুর্তে আমরা বললাম ম্যানেজ হবে না বা পারবো না।তখন আপনার কেমন লাগবে?

তখন যদি বলা হয় এক ব্যাগ রক্তে মূল্য দিতে হবে ১০০০০/৫০০০০/১০০০০০ তখন সেটাও দিতে রাজি হয়ে যাবেন।

কারণ তখন যে আপনার বাবাকে,আপনার কলিজার সন্তানকে, বোনকে,মাকে বাচাতে হবে।

তাই আসুন আমরা আমাদের ক্ষীণ মানুসিকতা কে পরিবর্তন করি।

রক্ত দানের পর রক্তদাতার খোজ খবর নিবো
কমপক্ষে একবার হলেও ফোন দিয়ে শুনবো বাসায় পৌছাইছে কি না বা সুস্থ আছে কি না।

সর্বোপরি একটা কথাই বলি রক্তদাতাকে সম্মান করুন এবং যারা রক্ত ম্যানেজ করে দেয় তাদেরকে সস্মান করুন….!
#জয়_হোক_মানবতার_জয়_হোক_সকল_রক্ত_দাতাদের✌️🥰

সচেতনতায়ঃ Friends Blood Donor Club (Friends BDC)

     “ভালোবেসে করি রক্ত দান
     আমাদের রক্তে বাঁচুক প্রান..🩸

কই আপনারা…?যাদের থেকে হিমোগ্লোবিন জানতে চাইলে রেগে জান….

পারবেন কি…? কই আপনারা…?যাদের থেকে হিমোগ্লোবিন জানতে চাইলে রেগে জান…. পারবেন কি…?এই ব্লাড গুলো যাদের শরীর থেকে নেওয়া হয়েছে তাদের শরীরে ফেরত দিতে। হিমোগ্লোবিন না

মাসুদ রানা আজ যে বাবাকে রক্তদান করলেন

২৫- ০৩- ২০২৫ রুগীর নাম: মোঃ ইসমাইল হোসেনরোগীর বয়স :৬০পেশা : কৃষক-:রোগীর ঠিকানা : মুরাদপুর নন্দিগ্রাম বগুড়া বগুড়ারোগীর সমস্যা: কিডনিজনিতরক্তেগ্রুপ: “A + পজেটিভরক্ত দাতা :

আপনি কি নিজের ইচ্ছায় রক্ত দান করতে চান?

এখনি রক্তযোগ ফর্মটি পূরণ করুন।