মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে নন্দীগ্রামে মানববন্ধন

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে নন্দীগ্রামে মানববন্ধ

(ফ্রেন্ডস বিডিসি) বগুড়ার নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে
মুরাদপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ২নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি শাহ সুলতানের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে যুবক ও প্রবীণসহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন। তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মশিউর রহমান মশি। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা

বলেন, “বর্তমান প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। মানববন্ধনে উপস্থিত নন্দীগ্রাম থানার এসআই রাজীব হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন মাদক কারবারীকেই ছার নয় এলাকাবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আজাহার আলী, একাব্বর হোসেন, রুহুল আমিন, শফিউল আলম শফিক, আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এর কারণে বিপথগামী হচ্ছে। তাই মাদক নির্মূলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

বগুড়া নন্দীগ্রামে সেচ ওভাবে কৃষকের স্বপ্ন ফেটে চৌচির-উপজেলা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ

বগুড়া নন্দীগ্রামের কাথম চাকলমা-মৌজায় খালপাড়ের প্রায় ৮০.২৭ হেক্টর জমি সেচ অভাবে ফেটে চৌতির। আবাদি ফসল (ধান) নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কৃষি সম্প্রসারণ

চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল বিক্রয় করে নিঃস্ব ক্যান্সার রোগী নন্দীগ্রামে মোমেনা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের মৃত রমজান স্ত্রী মোছা: মোমেনা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রায় ৪ বছর ধরে

আপনি কি নিজের ইচ্ছায় রক্ত দান করতে চান?

এখনি রক্তযোগ ফর্মটি পূরণ করুন।